Whatsapp
কে নিয়ে পুলিশের সতর্কবার্তা। যে কোন সময় হ্যাক হতে পারে আপনার Whatsapp অ্যাকাউন্ট।
কি কি সতর্কতা অবলম্বন করলে আপনার Whatsapp অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে সেই সম্পর্কে
কিছু পরামর্শ দিয়েছে পুলিশ।
Whatsapp অ্যাকাউন্ট হ্যাক
এর আগেও সাইবার হ্যাকাররা বিভিন্ন ভাবে মানুষকে বিভ্রান্ত করে তাদের যাবতীয় তথ্য এবং টাকাও হাতিয়ে নিয়েছে তা আমরা জানি। এবার এক নতুন ধরনের সাইবার ক্রাইম সম্পর্কে অবগত করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে সাইবার হ্যাকার দের কাছ থেকে সম্পূর্ণ সুরক্ষিত নয় Whatsapp। সাইবার
হ্যাকারা Whatsapp হ্যাক করার জন্য ওঁত পেতে বসে আছে। এই জালে যাতে কেই পা না দেয় তার
জন্য পুলিশের তরফ থেকে একাধিক টুইট এর মাধ্যমে মানুষ কে সচেতন করা হচ্ছে।
কি বলতে চাইছে পুলিশ।
পুলিশের মতে
এই সাইবার হ্যাকাররা কোনও ব্যাক্তির Whatsapp অ্যাকাউন্ট হ্যাক করে তার মাধ্যমে সেই
ব্যাক্তির আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবীর কাছ থেকে টাকা আদায় করায় হল এর উদ্দেশ্য।
যদি আপনার Whatsapp এ টু-ফ্যাক্টর অথেনটিকেশন অ্যাক্টিভ না থাকে তাহলে এই সাইবার হ্যাকাররা
আপনার অ্যাকাউন্ট খুব সহজেই হ্যাক করতে পারবে। তাই আপনার Whatsapp অ্যাকাউন্ট এ এই
টু-ফ্যাক্টর অথেনটিকেশন সর্বদা অ্যাক্টিভ করে রাখুন।
কিভাবে হ্যাক হবে আপনার অ্যাকাউন্ট।
হ্যাকাররা প্রথমে একটি ভুয়ো অ্যাকাউন্ট বানাবে এবং এটির মধ্যে Whatsapp এর অফিসিয়াল লোগো বা ছবি ব্যবহার করবে যাতে কারো সন্দেহ না হয়। এর পর তারা টার্গেট ব্যাক্তির কাছে এক্তি OTP পাঠাবে। এর আপনাকে মেসেজ করে বলা হবে যে আপনার পরিচয় নিশ্চিত করতে ৬ অঙ্কের ভেরিফিকেসন পিন টাইপ করুন।
আর যদি আপনি সেই পিন দিয়ে দেন তাহলেই আপনার সর্বনাশ। এই পিন হ্যাকাররা
পেলেই আপনার অ্যাকাউন্ট খুব সহজেই হ্যাক করতে পারবে তারা। এরপর তারা সেই টার্গেট ব্যাক্তির
Whatsapp অ্যাকাউন্ট এ লগ ইন করে তাদের ইচ্ছা পুরন করবে।
কিভাবে সুরক্ষিত রাখবেন আপনার Whatsapp অ্যাকাউন্ট
যদি আপনার মোবাইল এ এই ধরনের কোনও মেসেজ আসে তাহলে জানবেন যে সাইবার হ্যাকাররা আপনাকে টার্গেট করেছে। যদি আপনাকে কেউ মেসেজ করে এই ধরনের ভেরিফিকেসন পিন বা কোড চাই তাহলে দেবেন না।
আপনি যদি টু-ফ্যাক্টর অথেনটিকেশন অ্যাক্টিভ রাখেন তাহলে এই পিন বা কোড দিলেও কেউ আপনার
অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না কারন এর জন্য আরও একটি পিন লাগবে যেটি আপনি ছাড়া কেউ
জানবে না। সবসময় মনে রাখবেন Whatsapp এর অফিসিয়াল প্রতিনিধিরা কোন দিন এই ধরনের পিন
চাইবে না।
আরও পড়ুনঃ Jio Phone 3- জিও বাজারে আনতে চলেছে সস্তা বাজেট স্মার্টফোন।
আপনার অ্যাকাউন্ট হ্যাক হলে কি করবেন।
Whatsapp
এ এমন প্রযুক্তি ব্যবহার করা হয় যাতে কেউ অন্য কারো অ্যাকাউন্ট এ নজরদারি না চালাতে
পারে। তবুও কিছু সাইবার হ্যাকার কারো কারো অ্যাকাউন্ট হ্যাক করতে পেরে যায় শুধু একটু
ভুলের জন্য। যদি কোনও কারনবসত আপনার মনে হয় যে আপনার Whatsapp অ্যাকাউন্ট হ্যাক হয়ে
গেছে, তাহলে সাথে সাথে Whatsapp কে আপনার মোবাইল থেকে ডিলিট করে আবার নতুন করে ইন্সটল
করুন।



1 মন্তব্যসমূহ
Very good information
উত্তরমুছুনcheck sarkari jobs news all time click below
https://jobs.yaarto.com/