বাজারে আসছে OnePlus এর সবচেয়ে সস্তা স্মার্টফোন, দেখেনিন এর দাম।

OnePlus খুব শীঘ্রই বাজারে আনতে চলেছে তাদের নতুন বাজেট স্মার্টফোন OnePlus Nord বা OnePlus Z। কোম্পানি  OnePlus Nord বা OnePlus Z এই নামে লঞ্চ করবে জানিয়েছে , যা -কমার্স ওয়েবসাইট অ্যামাজন এও দেখা গিয়েছে। এই স্মার্টফোন লঞ্চ করা হবে আগামী ১০ই জুলাই। জানা গিয়েছে যে ২৫০০০ টাকার মধ্যে এই ফোন টিকে ভারতের বাজারে লঞ্চ করা হবে।

OnePlus Z Smartphone

OnePlus কোম্পানি এই ফোনটির একটি টিজার অ্যামাজন এ রিলিজ করেছে। শুধু তাই নয়, এর জন্য অ্যামাজন আলাদা একটি পেজও তৈরি করেছে।

OnePlus Nord বা OnePlus Z

শোনা যাচ্ছে যে, OnePlus এর সব থেকে সস্তা ফোন OnePlus Nord কে প্রথমে ভারতের বাজারে লঞ্চ করে হবে। এছাড়াও অ্যান্ড্রয়েড সেন্ট্রালের রিপোর্ট অনুযায়ী, OnePlus Nord স্মার্টফোন এ ডুয়াল সেলফি ক্যামেরা দেওয়া হবে। যা হতে পারে একটি ৩২ মেগাপিক্সেল এবং আরেকটি ০৮ মেগাপিক্সেল। তবে এর আগের রিপোর্ট এ বলা হয়েছিল যে এই স্মার্টফোনে থাকবে একটি মাত্র সেলফি ক্যামেরা। কিন্তু এখন শোনা যাচ্ছে যে এর মধ্যে থাকবে ডুয়েল সেলফি ক্যামেরা।

OnePlus Nord বা OnePlus Z স্পেসিফিকেশন

 এর মধ্যে থাকতে পারে . ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে, যার স্ক্রীন রেজোলিউশন ২৪০০×১০৮০ পিক্সেল। এর স্ক্রীন করনিং গরিলা গ্লাস দিয়ে সুরক্ষিত থাকবে। এই ফোনটি কে আশা করছি 8GB RAM এবং 128GB বা 256GB ইন্টারনাল স্টোরেজের সাথে লঞ্চ করা হতে পারে। তার সাথে সাথে আরও শোনা যাচ্ছে যে এই ফোনটি 12GB RAM এর সাথেও লঞ্চ হতে পারে। এই ফোনটিতে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড ১০-এর লেটেস্ট ভার্সন।

আগের রিপোর্ট অনুযায়ী এই ফোনের মধ্যে থাকতে পারে MediaTek Dimensity ১০০০ 5G প্রেসেসর, কিন্তু লাস্ট রিপোর্টে অনুযায়ী, এই ফোনের মধ্যে থাকতে পারে Qualcomm Snapdragon 765G প্রসেসর। যা OnePlus কোম্পানি তাদের বেশীরভাগ ফোনে ব্যবহার করে থাকে। এই ফোনের মধ্যে থাকতে পারে ৪৩০০mAh পাওয়ার ব্যাটারি, যা দিয়ে আপনি ফোনে দীর্ঘ সময় ধরে কথা বলতে পারবেন। এর দাম আনুমানিক ২৫০০০ এর মধ্যে থাকবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ