টিকটক (TikTok) ব্যান, এর পরিবর্তে ব্যবহার করুন এই অ্যাপ।

TikTok

ভারতীয় দের অখণ্ডতা এবং গোপনীয়তা বজায় রাখতে টিকটক (TikTok) কে ব্যান করা হয়েছে। এর ফলে টিকটক এর মজা থেকে বঞ্চিত ভারতীয়রা। কিন্তু সেই একই রকম মজা পেতে বা একই রকম শর্ট ভিডিও প্ল্যাটফর্ম ব্যবহার করতে রয়েছে কিছু উপায়। ২০১৮ সাল থেকেই টিকটক এর প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখা দিয়েছিল কিছু ভারতীয় অ্যাপ। কিন্তু এরা টিকটক এর মত ফেমাস হয়ে উঠতে পারেনি। 

টিকটক (TikTok) ব্যান, এর পরিবর্তে ব্যবহার করুন এই অ্যাপ।

টিকটক এর বিকল্প অ্যাপ

তবে টিকটক বন্ধ হওয়ার আগে থেকে ভারতীয় রা ব্যবহার করতে শুরু করেছিল চিঙ্গারি নামক একটি অ্যাপ, যার সৃষ্টিকর্তার মধ্যে একজন বাঙ্গালিও রয়েছে।

এই চিঙ্গারি অ্যাপ এখনও পর্যন্ত ২৫ লক্ষ লোকে ডাউনলোড করেছে। ২০১৮ সালের নভেম্বর মাসে এই অ্যাপ টি গুগল প্লে স্টোরে লঞ্চ করা হয়েছিল। এটি এখনও পর্যন্ত সেই রকম জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। তবে এই সময় অ্যাপটি দ্রুত জনপ্রিয়তা অর্জনের লক্ষে রয়েছে।

এর পাশাপাশি রয়েছে মিত্র (Mitro-TokIndia) অ্যাপ। এটিও টিকটক এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মত অ্যাপ্লিকেশান। এখন এটি প্লে স্টোরে জায়গা করে নিয়েছে। এখনও পর্যন্ত ১ লক্ষ লোকে এই অ্যাপ ডাউনলোড করেছে। আপনি যদি টিকটক এর পরিবর্তে অন্য কোনও অ্যাপ খুঁজছেন তাহলে এই অ্যাপ টি ব্যবহার করে দেখতে পারেন।

এছাড়া রয়েছে BOLO Indya অ্যাপ। এখানেও আপনি টিকটক এর মত ছোট ছোট ভিডিও বানিয়ে পোস্ট করতে পারবেন। বর্তমানে এই অ্যাপটি সে হারে পপুলার নয়। ইতিমধ্যে এই অ্যাপটি ১ লক্ষ বার ডাউনলোড হয়েছে। এই সংস্থা থেকে দাবী করা হচ্ছে যে, চিনা অ্যাপ বন্ধ হয়ে যাওয়ার জন্য আমাদের অ্যাপ এর ব্যবহার ভারতীয় বাজারে বৃদ্ধি পাবে। এছাড়া রয়েছে আরও অনেক অ্যাপ যেমন- রোপোসা, ট্রেল ইত্যাদি। 

এছাড়া বিভিন্ন সংস্থা জানিয়েছে যে তারা খুব তাড়াতাড়ি টিকটক এর বিকল্প অ্যাপ নিয়ে হাজির হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ