ভারতে কেন ব্যান হয়নি PUBG এবং ZOOM অ্যাপ, জেনে নিন এর কারন?

চিনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহন করলো ভারত সরকার। TikTok, Likee, Shareit, Helo অ্যাপ সহ ৫৯ টি চিনা অ্যাপ ব্যান করলো ভারত সরকার। ৩০/০৬/২০২০ থেকে এই ৫৯টি অ্যাপ কাজ করা বন্ধ করে দিয়েছে। কিন্তু এই ৫৯টি অ্যাপ তালিকায় নাম নেই PUBG এবং ZOOM অ্যাপ এর।

কেন ব্যান হল না PUBG এবং ZOOM অ্যাপ কে?

এর মধ্যে তুমুল রসিকতা শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় TikTok বনাম PUBG। এই দুটো অ্যাপই ভারতে প্রায় সমান জনপ্রিয়। গেমারদের কাছে যেমন PUBG ফেমাস তেমনি ভিডিও প্রেমিদের কাছে TikTok। তাই অনেকেই প্রশ্ন তুলছে যে PUBG এবং ZOOM অ্যাপ কে কেন ভারতে ব্যান করা হল না।

অনেকেই হয়ত জানে না যে এই অ্যাপ দুটি চিনের নয়। আর ভারত সরকার চিনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহন করেছে। তাই এই অ্যাপ দুটি কে বন্ধ করা হয়। তাহলে চলুন জেনেনি এই PUBG এবং ZOOM অ্যাপ কোথাকার এবং এর মালিক কে।

ভারতে কেন ব্যান হয়নি PUBG এবং ZOOM অ্যাপ, জেনেনিন এর কারন?

PUBG

অনেকেই Google এ সার্চ করে দেখেছে যে আসলে এই গেম অ্যাপটি কোথাকার। অনেকে এই গেমটি কে চিনা গেম মনে করে থাকে। কিন্তু এটি চিনা গেম নয়, এটি হল দক্ষিণ কোরিয়ার অনলাইন ভিডিও গেম। এই PUBG গেমটিকে তৈরি করেছিল আয়ারল্যান্ডের একজন গেম ডিজাইনার ব্রেন্ডন গ্রীন। যিনি আয়ারল্যান্ডের বাসিন্দা। এই গেমটি কে তৈরি করা হয়েছিল কম্পিউটার এর জন্য। এই গেমটিকে কিনে নিয়েছিলেন দক্ষিণ কোরিয়ান গেম নির্মাতা ব্লু হোল। পরবর্তীকালে এই গেমটি কে মোবাইল এর জন্য লঞ্চ করা হয় এবং এই গেমটি খুব দ্রুত গেমারদের কাছে ফেমাস হয়ে উঠে। এই অ্যাপ টিকে ব্যান না করার প্রধান কারন হল এই অ্যাপটি চিনের নয়।

ZOOM

ZOOM অ্যাপটিও চিনের নয়। এই অ্যাপটি  একটি আমেরিকা কোম্পানির, যার সদরদপ্তর হল ক্যালিফোর্নিয়ার স্যান হোজে তে। ZOOM কোম্পানির সিও কিছু আগে সাফ জানিয়ে দেন যে এই অ্যাপ টি চিনা অ্যাপ নয় এবং চিন সরকার সাথে এর কোনও সম্পর্ক নেই। তাই ভারতে এই অ্যাপটি কে ব্যান করা হয়নি।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ