বাজারে আসতে চলেছে Motorola-র প্রথম 5G স্মার্টফোন, যার মধ্যে রয়েছে চারটি রেয়ার ক্যামেরা।

খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে  Motorola এর প্রথম বাজেট 5G স্মার্টফোন। এই ফোনটির কিছু স্পেসিফিকেসন বাজারে ফাঁস হয়েছে। আর এই ফাঁস হওয়া তথ্য থেকে জানা গেছে যে এই ফোনটির নাম হতে পারে Moto-G 5G । ২০২০ এর প্রথম দিকে এই কোম্পানি ফ্লাগশিপ ফোন মোটোরোলা এডজ+ লঞ্চ করে ফের একবার কামব্যাক করেছে। Motorola হল একটি আমেরিকান কোম্পানি। যার ফাউন্ডার হল পাউল এবং জোসেফ গাল্ভিন। 

Motorola-G 5G Smartphone

Moto-G 5G স্পেসিফিকেসন 

এই ফোনটি আগামী ৭ই জুলাই ভারতে লঞ্চ হওয়ার সম্ভবনা আছে। এর মধ্যে রয়েছে চারটি রেয়ার ক্যামেরা। যার প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল, এছাড়া রয়েছে ০৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, ০৪ মেগাপিক্সেল ম্যাক্র লেন্স, এবং ০২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। 

এর মধ্যে রয়েছে ডুয়েল সেলফি ক্যামেরা। যার প্রাইমারি সেন্সর ০৮ মেগাপিক্সেল এবং ০২ মেগাপিক্সেল। এই ফোনের মধ্যে রয়েছে Qualcomm Snapdragon 765 প্রসেসর। এটি যতদূর সম্ভব ৪জিবি র‍্যাম এবং ৬৪জিবি ইন্টারনাল স্টোরেজ এর সাথে লঞ্চ হতে পারে। 

Moto-G 5G ফোনটির সিকিউরিটির জন্য থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা ফোনটির সাইডে থাকবে ঠিক ভলিউম বাটন এর নিচে। এই ফোনটির পাওয়ার কথা বলতে গেলে, জানা গেছে যে এর মধ্যে থাকতে পারে ৪৮০০mAh পাওয়ার ব্যাটারি। যার মাধ্যমে আপনি দীর্ঘক্ষণ ফোনে কথা বলতে পারবেন। এই ফোনটিতে আন্ড্রয়েড ১০ এর লেটেস্ট ভার্সন ইন্সটল করা থাকতে পারে। 

এই ফোনটি Google Assistant সাপোর্ট করবে। এই ফোনটিতে থাকতে পারে ফুল এইচডি+ রেজোল্যুশন ডিসপ্লে। যার আস্পেক্ট রেশিও ২১ঃ৯। এই ফোনটির দাম কত হতে তা এখনও পর্যন্ত জানা যায় নি। তবে এই ফোনটি যেহেতু ৫জি সাপোর্ট করবে তাই এর দাম একটু বেশি হওয়ার সম্ভবনা আছে। কোম্পানির তরফ থেকে জানা গেছে যে এই ফোনটি আগামী ৭ই জুলাই ভারতীয় বাজারে লঞ্চ হতে পারে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ