লঞ্চ এর আগেই ফাঁস হয়ে গিয়েছে HONOR X10 MAX এর বিস্তারিত তথ্য এবং দাম। বাজারে বেশ জনপ্রিয় এই স্মার্টফোন কোম্পানিটি। গ্রাহকদের কাছে এই কোম্পানির একের পর এক স্মার্টফোন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই কোম্পানির ফোন জনপ্রিয় হওয়ার মূল কারন হল এর ডিজাইন, স্পেসিফিকেসন এবং দাম। তাহলে চলুন জেনেনি এর দাম কত এবং এর মধ্যে কি কি ফিচার রয়েছে।
HONOR X10 MAX স্পেসিফিকেশনঃ
জানা গিয়েছে যে, ২রা জুলাই এই ফোনটি
ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। তবে লঞ্চ হওয়ার আগেই এর স্পেসিফিকেশন এবং দাম বাজারে ফাঁস
হয়ে গিয়েছে। আসুন জেনেনি HONOR X10 MAX ফোনটির মধ্যে কি কি ফিচার আছে।
এই ফোনটির মধ্যে থাকতে পারে ৭.০৯ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে। যা করনিং গরিলা গ্লাস দিয়ে সুরক্ষিত থাকবে। এর ডিসপ্লে রেজুলেসন ১০৮০ পিক্সেল বাই ২২৮০ পিক্সেল। এই ফোনটির মধ্যে যতদূর সম্ভব ৫০০০mAh পাওয়ার ব্যাটারি থাকতে পারে, যা নন রিমুভাল এবং ফাস্ট চার্জ হবে। এর মধ্যে থাকতে পারে আন্ড্রএড এর লেটেস্ট ভার্সন- Android 10 । এর মধ্যে রয়েছে ওকটা-কোর প্রসেসর। এই ফোনটি সুরক্ষার জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে। যা আপনি আপনার আঙুলের ছাপ দিয়ে ফোনটিকে লক করে রাখতে পারবেন।
এই ফোনটি সম্ভবত ট্রিপল রিয়ার
ক্যামেরার সাথে লঞ্চ হতে পারে। যার মধ্যে রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি
ক্যামেরা, ০৮ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল ক্যামেরা এবং ০২ মেগাপিক্সেল ডিপ্ত
ক্যামেরা। এর মধ্যে রয়েছে একটি মাত্র সেলফি ক্যামেরা। যা ০৮ মেগাপিক্সেল। এই ফোনটি
৬জিবি বা ৮জিবি RAM এবং ৬৪জিবি বা ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজের
সাথে বাজারে আসতে চলেছে।
এই ফোনটির দাম কত হতে পারে তা এখনও
সঠিক জানা যাই নি। তবে HONOR X10 MAX এর দাম মোটামুটি ২২৯০০ থেকে শুরু হতে পারে।



0 মন্তব্যসমূহ