Yahama কোম্পানি 18 মার্চ ভারতে একটি ভার্চুয়াল লঞ্চ ইভেন্ট হোস্ট কবে বলে জানা গিয়েছে। এই মর্মে বিভিন্ন সংবাদমাধ্যমকে আমন্ত্ৰণও করতে শুরু করে দিয়েছে।
Yahama ওই দিন মডার্ন রেট্রো স্টাইলের মোটরসাইকেল FZ-X (এফজেড-এক্স) অফিসিয়ালি লঞ্চ করবে বলে অনুমান করা হচ্ছে। কোম্পানির তরফে ইতিমধ্যেই FZ-X নামের স্বত্ব বা ট্রেডমার্ক প্রকাশিত করা হয়েছে।
Yamaha FZ-X সম্ভাব্য ফিচার
Yamaha FZ-X বাইকটির দাম ভারতেঢ় বাজারে1 লক্ষ 15 হাজার টাকার কাছাকাছি হতে পারে। নিজের সেগমেন্টে একমাত্র রেট্রো বাইক হলেও Bajaj Pulsar NS160, Honda X-Blade, এবং TVS Apache RTR 160-এর প্রতিদ্বন্দ্বীতার মুখে Yamaha FZ-X পড়বে।
নতুন এই Yamaha FZ-X দেখতে অনেকটা Yamaha XSR 155 রেট্রো বাইকের মতো যা বর্তমানে আর্ন্তজাতিক বাজারে উপলব্ধ রয়েছে। Yamaha FZ-X ফ্ল্যাট সিট, অ্যালুমিনিয়ামের হেডল্যাম্প ব্র্যাকেট, গোল LED হেডল্যাম্প, ব্ল্যাকড আউট LED, ছোট রেডিয়েটর গার্ড, এবং টিয়ারড্রপ শেপের ফুয়েল ট্যাঙ্ক সহ আসবে। এছাড়া ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থাকবে।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী এই বাইকে 149cc-র ইঞ্জিন থাকবে , যা 7250 RPM গতিতে 12.2 BHP শক্তি উত্তপন্ন করতে পারবে। যেহেতু FZ মডেলেও একই ইঞ্জিন ব্যবহার হয়েছে। তাই সর্বোচ্চ টর্ক 13.3 এনএম হবে বলে আশা করা যায়।
Yamaha FZ-X বাইক এর স্পাই ছবি দেখে কালার মনে করা হচ্ছে এই বাইকটিকে অরেঞ্জ, ব্লু, এবং ব্ল্যাক এই তিনটি কালারে লঞ্চ করা হবে। আবার মোটরসাইকেলটি আরামদায়ক রাইডিং পোশ্চার থাকবে। ফলে নিত্যদিনের যাতায়াত বা লম্বা দূরত্ব সফরের জন্য এই বাইকটি একদম উপযুক্ত হবে।
এগজিস্টিং FZ সিরিজের মতোই আসন্ন এই বাইকে টেলিস্কোপিক ফ্রন্ট ফোর্কস, রিয়ার মনোশক সাসপেনশন, এবং ডিস্ক ব্রেক থাকবে। Yamaha FZ-X বাইকটির দৈর্ঘ্যে 2020 মিমি, প্রস্থে 785 মিমি, এবং লম্বায় 1115 মিমি। বাইকটির হুইলবেসের পরিমাপ 1330 মিমি।



0 মন্তব্যসমূহ