iQOO U3x 4G স্মার্টফোন লঞ্চ হল, ফোনটির দাম 10 হাজার টাকা মত

Vivo কোম্পানি সাব ব্র্যান্ড iQOO গত মার্চ মাসে মিড রেঞ্জে iQOO U3x 5G ফোনটিকে বাজারে লঞ্চ করেছিল। এবার এই ফোনটির 4G ভার্সন নিয়ে হাজির হয়েছে।

iQOO U3x 4G ফোনে রয়েছে বড় ডিসপ্লে, MediaTek Helio G80 প্রসেসর, 5000mAh-এর ব্যাটারি এবং  ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। তাহলে চলুন জেনে নেওয়া যাক iQOO U3x 4G এর দাম, ফিচার ও স্পেসিফিকেশন।

iQOO U3x Smartphone under 11000 rupees

iQOO U3x 4G স্মার্টফোন ফিচার

iQOO U3x 4G ফোনে রয়েছে 6.5 ইঞ্চির এইচডি+ ওয়াটার ড্রপ নচ এলসিডি ডিসপ্লে। ফোনটির ডিসপ্লের ২০:৯ আসপেক্ট রেশিও এবং ডিসপ্লে রেসজুলসন 1600পিক্সেল বাই 720 পিক্সেল। 

ফটোগ্রাফির জন্য এতে পেয়ে যাবেন ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি সেন্সরটি হল 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। 

এতে অক্টা কোর MediaTek Helio G80 প্রসেসর  ব্যবহার করা হয়েছে। সাথে রয়েছে Mali G52 জিপিইউ। ফোনটিকে 6GB পর্যন্ত র‌্যাম ও 128GB স্টোরেজ সহ উপলব্ধ করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড 11 বেসড অরিজিন OS ১.০ কাস্টম ইন্টারফেস অপারেটিং সিস্টেমে চলবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি পাওয়া যাবে। সিকিউরিটির জন্য এতে দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অন্যান্য ফিচারের কথা বললে এতে পেয়ে যাবেন SD কার্ড স্লট, মাইক্রো ইউএসবি পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, Wi-Fi, Bluetooth 5.0 ভার্সন। এতে ডুয়েল ৪জি ন্যানো সিম বেবহার করা যাবে।

iQOO U3x 4G স্মার্টফোন প্রাইস

ফোনটিকে আপাতত চীনের মার্কেটে লঞ্চ করা হয়েছে। ফোনটির দাম শুরু হয়েছে 899 ইউয়ান থেকে যা ভারতীয় মুদ্রায় প্রায় 10.250 টাকার সমান। এই দাম ফোনটির 4GB র‌্যাম ও 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের। এদিকে ফোনটির 6GB র‌্যাম ও 128GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ভারতীয় মুদ্রায় প্রায় 12,500 টাকার কাছাকাছি। ফোনটিকে গ্লোবাল মার্কেটে কবে লঞ্চ করা হবে সেই সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ