Jio কোম্পানি 5G স্মার্টফোন নিয়ে কিছু দিন ধরেই একাধিক জল্পনা চলছে। জানা গিয়েছিল যে, জিও কোম্পানির বার্ষিক সাধারণ সম্মেলন অর্থাৎ Reliance Jio AGM 2021, যা এই মাসের 24 তারিখে আয়োজিত হতে চলেছে এবং এই সম্মেলনে ঘোষণা করা হবে সস্তার এই 5G Jio স্মার্টফোন সম্পর্কে।
তবে, সেই সমস্ত জল্পনায় জল ঢালল সাম্প্রতিক আরও কিছু রিপোর্ট। সেই সব রিপোর্টে দাবি করা হচ্ছে যে, এই বছরের দীপাবলির সময়ে JioPhone 5G ভারতে লঞ্চ হবে।
এই মাসের শুরুতেই Google CEO সুন্দর পিচাই জানিয়েছিলেন যে, Reliance Jio এবং Google ভারতীয়দের জন্য সস্তার 5G স্মার্টফোন দ্রুত নিয়ে আসতে দিনরাত কাজ করছে। যদিও সেই ফোন লঞ্চের টাইমলাইন সম্পর্কে সুন্দর পিচাই বা Reliance কোম্পানি কেউই কিছু প্রকাশ করেনি। তবে, ইঙ্গিত মিলেছিল যে, এই ফোনের লঞ্চ আসন্ন।
বর্তমানে একাধিক রিপোর্ট থেকে জানা গেছে যে, Jio এবং Google মিলে 5G স্মার্টফোন নিয়ে আসবে, যা আদতে JioPhone 5G স্মার্টফোন। ভারতে লঞ্চ করবে 2021 সালের অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্য়েই। আর সেই সময়েই ভারতে চলবে দিওয়ালি উৎসব। অফিসিয়ালি ঘোষণা না হলেও, যা রটে তার কিছুটা তো বটে।



0 মন্তব্যসমূহ