লঞ্চ হল Google Pixel Buds A সিরিজ ইয়ারবাড, থাকবে কুইক চার্জ সাপোর্ট।

Google লঞ্চ করল Pixel Buds A সিরিজ ট্রু ওয়্যারলেস ইয়ারবাড। জল্পনা চলছিল যে Google I/O ইভেন্টে Pixel Buds A সিরিজ ইয়ারবাড লঞ্চ হবে। এতে রয়েছে দুর্দান্ত মানের সাউন্ড কোয়ালিটি, কুইক চার্জ সাপোর্ট, প্যাসিভ নয়েস রিডাকশন, ইন-বিল্ড গুগল অ্যাসিস্ট্যান্ট, IPX4 রেটিং সহ একাধিক ফিচার।

google pixel buds a series

গতবছর লঞ্চ হওয়া Google Pixel Buds এর তুলনায় এই ওয়্যারলেস ইয়ারবাডের দাম অনেকটা কম রাখা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই ওয়্যারলেস ইয়ারবাডস এর দাম ও স্পেসিফিকেসন।

এই Google Pixel Buds A সিরিজ ওয়্যারলেস ইয়ারবাডটির দাম রাখা হয়েছে 99 ডলার (যা ভারতীয় মুল্যে 7,230 টাকার মত)। এই সিরিজের ইয়ারবাড গ্ৰে আন্ডারটোন সহ ক্লিয়ারি হোয়াইট এবং ডার্ক অলিভ- এই দুই কালার ভ্যারিয়েন্টে এসেছে। এই ডিভাইসটিকে আগামী 17 ই জুন থেকে Google এর ঘরেলু মার্কেট মার্কিন যুক্তরাষ্ট্রে ও কানাডায় বিক্রির জন্য উপলব্ধ করা হবে। তবে এই Pixel Buds A সিরিজের প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে।

Pixel Buds A সিরিজ ইয়ারবাডের ফিচার

এই ডিভাইস-এ IPX4 রেটিং থাকার কারণে এটি জল এবং ধুলো-ময়লা প্রতিরোধ করতে সক্ষম। ডিভাইসটি একটি কাস্টম-ডিজাইন 12এমএম ডাইনামিক স্পিকার ড্রাইভারের সাথে এসেছে, যা পুরোপুরি স্পষ্ট এবং ন্যাচারাল সাউন্ড অফার করবে। 

কানেক্টিভিটির জন্য এতে পেয়ে যাবেন Bluetooth v5.0 ভার্সন। এতে ফাস্ট পেয়ার অপশন রয়েছে, যার ফলে তাড়াতাড়ি ডিভাইসের সাথে এটি কানেক্ট হয়ে যাবে। এতে বিল্ড-ইন গুগল অ্যাসিস্ট্যান্ট থাকার জন্য আপনি মাত্র কয়েক সেকেন্ডে আপনার চাহিদা মতো ভাষায় নিজের কথাকে অনুবাদ করে নিতে পারবেন। এটি প্রায় চল্লিশটিরও (40) বেশী ভাষা সাপোর্ট করে।

Pixel Buds A সিরিজের ইয়ারবাডের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হল, অ্যাডাপটিভ সাউন্ড ফাংশনালিটি। এই প্রযুক্তিটির মাধ্যমে আপনার পারিপার্শ্বিক শব্দের পরিমাণ অনুযায়ী অটোমেটিক্যালি ইয়ারবাডটি ভলিউম বাড়িয়ে বা কমিয়ে শ্রোতার কাছে ভারসাম্য বজায় রাখবে। এতে রয়েছে টাচ কন্ট্রোলের মতো গুরুত্বপূর্ণ ফিচার। তবে এতে সোয়াইপ কন্ট্রোল ফিচারটি থাকছে না।

ব্যাটারি লাইফের জন্য Pixel Buds A সিরিজ একবার ফুল চার্জ দিলে 5 ঘন্টার মিউজিক প্লেব্যাক টাইম পাওয়া যাবে। সাথে দেওয়া হয়েছে ফাস্ট চার্জিংয়ের সুবিধা। Google দাবী অনুযায়ী মাত্র 15 মিনিটের চার্জে এটি প্রায় 3 ঘন্টা মিউজিক প্লেব্যাক করতে পারবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ