7000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল Tecno Pova 2 স্মার্টফোন, দাম খুবই কম

7000mAh বিশাল ব্যাটারি নিয়ে Tecno Mobile কোম্পানি লঞ্চ করল বাজেট গেমিং স্মার্টফোন, যার নাম Tecno Pova 2 ।

tecno pova 2 smartphone

Pova 2 স্মার্টফোনে রয়েছে 7000mAh এর শক্তিশালী ব্যাটারি। 5ই জুন থেকে এই ফোনটিকে প্রি-অর্ডার করার জন্য উপলব্ধ করা হবে। Tecno Pova 2 একটি বাজেট গেমিং স্মার্টফোন, ফোনটির দাম প্রায় 12,000 টাকার মত। 

ফোনটিকে আপাতত ফিলিপিন্স-এর বাজারে লঞ্চ করা হয়েছে। ভারত সহ বিশ্ব বাজারে এই ফোনটিকে কবে লঞ্চ করা হবে সে সম্পর্কে তথ্য পাওয়া যায়নি। 5ই জুন থেকে এই ফোনটিকে প্রি-অর্ডার করা যাবে। তবে ফোনতির বিক্রি শুরু হচ্ছে আগামী 11ই জুন থেকে। চলুন দেখে নেওয়া যাক ফোনটির ফিচার ও স্পেসিফিকেসন।

Tecno Pova 2 ফোন ফিচার ও স্পেসিফিকেসন

এই ফোনে দেওয়া হয়েছে 6.9 ইঞ্চির ডিসপ্লে। যার পিক্সেল রেজোলিউশন 1080 পিক্সেল বাই 2400 পিক্সেল, টাচ স্যাম্পলিং রেট 180 হার্টজ এবং 20.5: 9 আসপেক্ট রেশিও। 

ফোনটি 6GB RAM এবং 128GB স্টোরেজ সহ এসেছে। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর ইন্টারনাল স্টোরেজ বাড়ানো যাবে। এই ফোনে ফোনে 7000mAh বিশাল বড় ব্যাটারি রয়েছে যা 18W ফাস্ট চার্জিং সপোর্ট করে।

 Tecno Pova 2 ফোনে USB টাইপ-C পোর্ট দেওয়া হয়েছে। এটি ডুয়াল সিম সাপোর্টেড স্মার্টফোন যা 4G VoLTE, Bluetooth 5.0 ভার্সন এবং FM রেডিওর মতো কানেক্টিভিটি ফিচার সপোর্ট দেওয়া হয়েছে। 

ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান রয়েছে। যার প্রাইমারি সেন্সরটি হল 48 মেগাপিক্সেলের। এছাড়া রয়েছে 2-মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর, একটি ডেপথ সেন্সর এবং একটি AI সেন্সর। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য এতে পেয়ে যাবেন 8-মেগাপিক্সেল সিঙ্গেল সেলফি ক্যামেরা।

 এই ফোনটি Android 11 বেসড HiOS 7.6 অপারেটিং সিস্টেমে চলবে। এই ফোন শক্তিশালি MediaTek Helio G85 প্রসেসর বেবহার করা হয়েছে। ফোনটিতে ET Game Engine এবং Game Space 2.0  দেওয়া হয়েছে। ফোনে দুটি কর্টেক্স-A75 কোর্স রয়েছে। এছাড়াও এতে পেয়ে যাবেন মালি G52 MC2 জিপিইউ সাপোর্ট।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ