Vivo Y1s এবং Vivo Y12s ফোনের দাম বাড়ানো হয়েছে, দেখুন নতুন দাম ও ফিচার

ভিভো তার দুটি বাজেট স্মার্টফোন Vivo Y1s এবং Vivo Y12s এর দাম বাড়ানোর ঘোষণা করেছে। ভিভো এই দুটি স্মার্টফোনের দাম 500 টাকা পর্যন্ত বাড়িয়েছে।

Vivo Y1s and Vivo Y12s price hike

Vivo Y1s এবং Vivo Y12s 

স্মার্টফোনদুটির বর্ধিত দাম অনলাইনের পাশাপাশি অফলাইন বাজারেও প্রযোজ্য হবে। এই স্মার্টফোন দুটি ফিচারের কথা বললে, Vivo Y1s এবং Vivo Y12s স্মার্টফোনদুটিতে একই MediaTek Helio P35 প্রসেসর ব্যবহার করা হয়েছে। তবে অন্যান্য ফিচারে দুটি ফোনের মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। Vivo Y12s স্মার্টফোনটি Vivo Y1s এর অনেক চেয়ে ভাল।

Vivo Y1s স্মার্টফোনটির 2GB র‌্যাম এবং 32GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টটির দাম 7,990 টাকার পরিবর্তে 8,490 টাকায় বিক্রি করা হবে। এদিকে এর 3GB র‌্যাম ভেরিয়েন্টটির নতুন দাম পড়বে 9,490 টাকা।

আবার Vivo Y12s স্মার্টফোনের 3GB র‌্যাম এবং 32GB স্টোরেজ ভেরিয়েন্টটিকে 9,990 টাকার পরিবর্তে 10,490 টাকায় ক্রয় করা যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক ফোনদুটির মধ্যে কি কি ফিচার্স রয়েছে।

Vivo Y1s স্মার্টফোন  ফিচার্স এবং স্পেসিফিকেশন

Vivo Y1s স্মার্টফোনে রয়েছে 6.22 ইঞ্চির ওয়াটারড্রপ নচ এইচডি + ডিসপ্লে। প্রসেসর হিসাবে ফোনটির মধ্যে MediaTek Helio P35 ব্যবহার করা হয়েছে। 

ফোনটির পিছনের প্যানেলে দেওয়া হয়েছে একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফির জন্য ফোনটির সামনে সিঙ্গেল 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে পেয়ে যাবেন 4,030mAh-এর পাওয়ারফুল ব্যাটারি। ফোনটি Android 10 ভিত্তিক Funtouch OS 10.5 অপারেটিং সিস্টেম এ কাজ চলে। 

Vivo Y12s ফোন  ফিচার্স এবং স্পেসিফিকেশন

Vivo Y12s স্মার্টফোনটিতে 6.51 ইঞ্চির এইচডি + ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। যার প্রাথমিক ক্যামেরাটি হল 13 মেগাপিক্সেলের। এছাড়া রয়েছে আরও একটি 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা। সেলফির জন্য ফোনের সামনে একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। 

পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 5000mAh ব্যাটারি সরবরাহ করা হয়েছে। সিকুরিটির জন্য ফোনটিতে রিয়ার প্যানেলে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটিতে MediaTek Helio P35 প্রসেসর বেবহার করা হয়েছে এবং ফোনটি Android 10 অপারেটিং সিস্টেমে চলবে।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. Vivo Y1s এবং Vivo Y12s ফোনের দাম বাড়ানো হয়েছে, দেখুন নতুন দাম ও ফিচার

    উত্তরমুছুন
  2. Very good information
    check sarkari jobs news all time click below
    https://jobs.yaarto.com/

    উত্তরমুছুন