Amazon E-Commerce
বর্তমানে অ্যামাজন একটি জনপ্রিয় E-Commerce সাইট। যেখান থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন প্রোডাক্ট ক্রয় করে থাকে। অ্যামাজন
আমাদের দেশে অনেক চাকরির সুযোগ করে দিয়েছে। এখান থেকে বহু মানুষ বহু টাকা উপার্জন করে থাকে।
Amazon Recruitment:
অ্যামাজন ইন্ডিয়া ফ্লেক্স প্রোগ্রাম এর কথা অনেক দিন আগেই খবরে উঠে এসেছিল। যেখানে আপনি অ্যামাজন এর যে কোনও প্রোডাক্ট ডেলিভারি করে ঘন্টায় ১২০ থেকে ১৪০ টাকা আয় করতে পারেন। সম্প্রতি এই জনপ্রিয় E-Commerce ওয়েবসাইটি ঘোষণা করেছে,যে তারা ভারতে নতুন করে কুড়ি হাজার (২০০০০) অস্থায়ী চাকরির সুযোগ আনতে চলেছে।
জানা গেছে অ্যামাজন কোম্পানি কলকাতা, পুনে, হায়দ্রাবাদ, কোয়েম্বাটোর, নয়ডা, জয়পুর, চণ্ডীগড়, ভোপাল, ম্যাঙ্গালোর, ইন্দোর, এবং লখনউয়ের মত দেশের ১১ টি বড় শহরে কাজের জন্য লোক নিয়োগ করবে।
অ্যামাজন বলছে
এই কর্মসূচি টি
তাদের ভার্চুয়াল কাস্টমার সার্ভিস প্রোগ্রামের একটি অংশ, মানুষ
এতে ঘরে বসে কাজ এবং উপার্জন করার সুযোগ পাবে। কাজ বলতে, নতুন অ্যাসোসিয়েট হিসেবে যারা কাজে যোগ দেবেন তাদের কাস্টমার বা গ্রাহকের চাহিদা বুঝতে হবে এবং ইমেল বা সোশ্যাল চ্যাটের মাধ্যমে যোগাযোগের সময় কাস্টমার দের যাতে ভালো অভিজ্ঞতা হয় সেদিকে তাদের নজর রাখতে হবে। এই কাজে যারা ছাত্র, গৃহবধু,
অবসর প্রাপ্ত লোক তারাও যোগদান করতে পারেন।
কিভাবে আবেদনের করবেনঃ
এই চাকরিতে কী যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করবেন, সেই বিষয়ে এক নজরে দেখে নেওয়া যাক। অ্যামাজনের এই নতুন চাকরিতে আবেদন করার জন্য আপনার ন্যূনতম দ্বাদশ শ্রেণি (Higher Secondary) পাশ থাকা প্রয়োজন এবং আপনাকে অবশ্যই বাংলা, ইংরেজি, এবং হিন্দি ভাষা জানতে হবে। যারা এই পার্ট টাইম কাজের জন্য ইচ্ছুক তারা ১৮০০-২০৮-৯৯০০ নাম্বারে বার্তালাভ করতে পারেন অথবা ই-মেল করতে পারেন seasonalhiringindia@amazon.com আইডিতে।
অ্যামাজন কোম্পানি এই প্রকল্পের মাধ্যমে তারা সাধারণ মানুষকে নতুন করে চাকরি দিতে পারবে এবং আরো উন্নত মানের পরিষেবা গ্রাহকদের প্রদান করতে সক্ষম হবে। অ্যামাজন কোম্পানি ২০২০ সালের প্রথম দিকে
ঘোষণা করেছিল যে তারা ২০২৫ সালের মধ্যে ভারতে প্রায় দশ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি করবে এবং তাতে নতুন নতুন
লোক নিয়োগ করবে। তাই যদি আপনি এই পার্ট
টাইম জব করতে চান তাহলে এই কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন।


0 মন্তব্যসমূহ