১২৯ টাকা প্ল্যানে কে বেশি সুবিধা দিচ্ছে, এয়ারটেল নাকি জিও।

Airtel VS Jio: জিও ও এয়ারটেল এই দুই টেলিকম কোম্পানির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আমরা প্রায় দিন দেখে থাকি কখনো কল অফার তো কখনো ইন্টারনেট ডেটা অফার নিয়ে। এই দুই টেলিকম কোম্পানি প্রায় একই ধরণের অফার তাদের গ্রাহকদের প্রদান করে থাকে। বর্তমানে টেলিকম কোম্পানি এর কাছে ২৮ দিনে মাস হয়ে থাকে।

এয়ারটেল VS রিলায়েন্স জিও:

জিও ও এয়ারটেল কোম্পানি ২৮ দিনের, ৫৬ দিনের ও ৮৪ দিনের বেশ কয়েকটি প্ল্যান বাজারে নিয়ে এসেছে। তবে আজ আমরা এয়ারটেল জিও এর একটি সস্তা প্ল্যান সম্পর্কে জানবো, যার মূল্য মাত্র ১২৯ টাকা। তাহলে চলুন জেনেনি কোন কোম্পানি ১২৯ টাকার প্ল্যানে বেশি সুবিধা দিচ্ছে


Reliance Jio ১২৯ টাকার প্ল্যান:

১২৯ টাকার প্ল্যানে গ্রাহকরা পাবেন জিও থেকে জিও আনলিমিটেড কলের সুবিধা। আবার নন জিও মিনিট (অন্য নেটওয়ার্ক এ কল করার জন্য) হিসাবে মিলবে ১০০০ মিনিট। এছাড়াও এই ১২৯ টাকা প্ল্যানে গ্রাহকরা পাবেন মোট ২ GB ইন্টারনেট ডেটা যার ভ্যালিডিটি থাকবে ২৮ দিনএর সাথে পাবেন ৩০০ SMS.

১২৯ টাকা প্ল্যানে কে বেশি সুবিধা দিচ্ছে, এয়ারটেল নাকি জিও।

Airtel ১২৯ টাকার প্ল্যান:

এয়ারটেলের ১২৯ টাকার প্ল্যানে আপনি পাচ্ছেন  ২৪ দিন ভ্যালিডিটিএই ১২৯ টাকার প্ল্যানে পাচ্ছেন সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধাএছাড়া এর সাথে পাবেন মোট ৩০০ SMS ও ১ GB ডেটা। যার ভ্যালিডিটি ২৪ দিন অর্থাৎ জিও এর থেকে ৪ দিন কম। 

১২৯ টাকা প্ল্যানে কে দিচ্ছে সব থেকে বেশি সুবিধা:

আমরা দেখলাম কেবল কল ছাড়া রিলায়েন্স জিও সমস্ত প্ল্যানেই এয়ারটেলের থেকে বেশি সুযোগ সুবিধা দিচ্ছে তবে এয়ারটেল তার সমস্ত প্ল্যানেই আনলিমিটেড কল করার সুবিধা দিচ্ছে কিন্তু তার ভ্যালিডিটি জিও থেকে ৪দিন কম। যদি আপনার কল অন্য নেটওয়ার্কে বেশি হয় তাহলে আমি বলবো এয়ারটেল আপনার জন্য বেস্ট হবে। আর আপনার যদি বেশি দিনের ভ্যালিডিটির প্রয়োজন হয় তাহলে আপনি জিও ব্যবহার করতে পারেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ